শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কাপ্তাই বাঁধের গেইটএকদিন পিছিয়ে আগামী কাল রবিবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় বাঁধের গেইট খুলে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ একদিন পিছিয়ে আগামী কাল রবিবার (২৫ আগস্ট) খুলে দেওয়ার গোষণা দিয়েছে।

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেইট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বাঁধের গেইট খোলার বিষয়ে ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েকদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতা বা বিপৎসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ১০৭.৬৬ এমএসএল (মিন সি লেভেল)। যেখানে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

বিভিন্ন সূত্রে জানা গেছে,কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর তীরবর্তী  নিম্নাঞ্চল ও চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনীয়া, বোয়ালখালী প্লাবিত হবে বলে জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। লেকের পানির স্তর ১০৮ ফুট ছুঁয়ে ফেলে তখন বাঁধের স্প্রীলওয়ের ১৬টি গেইটের প্রতিটি ২ ইঞ্চি, ৪ ইঞ্চি অথবা ৬ ইঞ্চি পর্যন্ত খুলে দেওয়া হতে পারে। কখনো কখনো পানির চাপ বুঝে ১০ ইঞ্চি পর্যন্ত খুলে দিয়ে থাকে। এতে লেক থেকে প্রতি সেকেন্ডে ৮০ হাজার কিউসেক থেকে শুরু করে দুই লাখ কিউসেক পর্যন্ত পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

সে সময় কর্ণফুলী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায়। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়। কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কাপ্তাই হ্রদের নিম্নাঞ্চল রাঙ্গুনিয়া, রাউজান, বোয়ালখালীতে নদী ভাঙন সৃষ্টি হতে পারে। ফসলী জমি, রাস্তাঘাট প্লাবিত হতে পারে। তবে লেকের ছেড়ে দেওয়া পানিতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় না। প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়। আতঙ্কের কোনো কারণ নেই বলে মনে করছেন অনেকে।

এ প্রসঙ্গে, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ঝুলন দত্ত বলেন, ‘আমরা প্রতিবছরই দেখছি বর্ষাকালে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি হলে বাঁধের ১৬টি গেইট খুলে দেওয়া হয়। কিন্তু বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না। এবার রাঙ্গুনিয়ার গুমাই বিলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল গত ২দিন বৃষ্টি না হওয়ায় আজকে গুমাই বিলের পানিও নদীতে নেমে গেছে। তবে কর্ণফুলী নদীতে জোয়ার হলে পানির উচ্চতা একটু বেড়ে যায়।’

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, ‘এবারের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও জুরাছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের ৬ ইঞ্চি গেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানি ছাড়া হলে নদীর তীর পরিপূর্ণ হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102