রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঠাকুরগাঁওয়ে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও ॥

ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট দিঘীডাঙ্গী মোড় এলাকায় স্থানীয় একটি মাদ্রাসা চত্তরে এ অনুদান প্রদান করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকীমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, শিবিরের কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক জাকির হোসেন সহ অন্যন্যা নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচসহ সাথে থাকার আশ্বাস দেয়া হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হয় । বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার মাধ্যমে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102