রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কেউ গডফাদার হওয়ার চেষ্টা করবেন না।এমন কাজ করবেন না যেন বোরকা পড়ে দেশ ছেড়ে পালাতে হয়।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় মুক্তিস্বরণী এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে দেশব্যপী আওয়ামী লীগের নৈরাজ্য, লুটপাট, ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার বিচার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন সুবিধাবাদী কোন দুস্কৃতিরা বিএনপির সঙ্গে মিশে চাঁদাবাজি, লুটপাট করে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। কেউ গডফাদার হওয়ার চেষ্টা করবেন না। এমন কাজ করবেন না যেন বোরকা পড়ে দেশ ছেড়ে পালাতে হয়। অত্যাচার নির্যাতন ও জুলুমদের হাত থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ।

দূর্নীতি, লুটপাট, নৈরাজ্য, গুম, খুন এবং ছাত্র-জনতাকে নির্বিচারে গন হত্যার বিচার ও খুনি হাসিনার ফাসির দাবিতে আয়োজিত ছাত্র- জন-সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দু:শ্বাসনের অবসান ঘটেছে। অত্যাচার নির্যাতন ও জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ।

জনসমাবেশে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এবং সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহআলম, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শাহআলম মাস্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সহ-সাধারন সম্পাদক স্রমাট আকবর, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শ্যামল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মনির হোসেন, যুবদল সভাপতি আক্তারুজ্জামান মৃধা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিনসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102