রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ উপজেলা ও পৌরসভা বিএনপি।

সোনারগাঁ প্রতিনিধি ।
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ

শনিবার (১০ আগস্ট) দুপুরে সোনারগাঁ উপজেলায় ,চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নানারকম অস্থিরতা, নৈরাজ্য বিশৃঙ্খলা গুজব ওনিজ দলের নেতা-কর্মীদের সতর্ক করতে ও দলের মনোভাব চাঙ্গা করতে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেন।

সোনারগাঁ উপজেলা ওপৌরসভা বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভায় বক্তব্য দেন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সাবেক সাধারন সম্পাদক রহিম মিয়া,সাংগঠনিক সম্পাদক মো: রাহিম, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাক খাইরুল ইসলাম সজিব সহ দলীয় নেতাকর্মীরা।

বক্তব্যে বলেন,চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সোনারগাঁয়ে যেকোন ধরণের অরাজকতা প্রতিরোধে মাঠে আছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোনারগাঁয়ে কোন সংখালঘু পরিবারে, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বা কোন আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা হলে যদি কোনো বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকে তাদের বহিস্কার করার হুশিয়ারি দেওয়ার হয়। বক্তারা আরও বলেন,আমরা জনগনের পাশে আছি এবং থাকবো। বিএনপি সক্রিয় ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় সোনারগাঁয়ে কোথাও কোন মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। বিএনপি ছাত্রদল ও যুবদল গ্রাম গ্রামান্তরে নিয়োজিত থেকে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102