
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রোববার (১১ আগস্ট) বিকেল পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, রোববার বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৫৩৮টি থানা সেবা দেওয়া শুরু করেছে। দেশের বেশিরভাগ থানায় আবারও কার্যক্রম শুরু হয়েছে
যেসব থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও, সেখানে বসার মত অবস্থা নেই। এসব থানা দ্রুতই সংস্কার করে জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি সেবাগ্রহণ নিশ্চিত করা হবে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এসব থানা পুরোদমে সংস্কার করা হচ্ছে।