শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পুলিশ অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ৮টায় রাজধানীর রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান বলেছেন,পুলিশ অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। পুলিশ ছাড়া এই সমাজব্যবস্থা চিন্তা করা যায় না। যে ক্রাইসিসে আমরা পড়েছি, সেটি থেকে উত্তরণের চেষ্টা আমরা করছি। তিনি বলেন, এই মুহূর্তে আমি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান করছি। ডিএমপির বিভিন্ন থানা এলাকায় পুলিশ সদস্য নিহত-আহত হয়েছেন। তাদের লাশ বিভিন্ন থানায় পড়ে রয়েছে। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। অনেক লাশ আমরা রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে এসেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব দাফনের জন্য নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। আমরা একটা ক্রান্তিকাল পার করছি।দেশের ছাত্র-জনতার বিজয়ে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা-রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, পুলিশের যে অতীতের ভুল-ভ্রান্তি, দোষ-ত্রুটি রয়েছে, তা দূর করে আমরা জনগণের সেবায় নিয়োজিত হবো আবারও৷ তাই, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, পুলিশকে সহযোগিতা করুন। পুলিশ সদস্যদের কাজ-কর্মে ফিরে আসার জন্য পরিবেশ তৈরিতে সহযোগিতা করুন৷

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102