
জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইল শহরের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তরা জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।