
সোমবার ১৫ইজুলাই বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ২৫ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত আলোচনা সভায় ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এড.মাহমুদা মালা। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: অটল। মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী ফারুক শাহেদ ।
আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা ।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব।

