রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রশ্নফাঁসকাণ্ডে আলোচনায় আসে কণ্ঠশিল্পী শিল্পী তাহসান খানের মায়ের নাম।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বিসিএসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি আটক করা হয়েছে একটি চক্রকে। যেখানে রয়েছেন পিএসসির কর্মকর্তা- কর্মচারীসহ অন্তত ১৭ জন। ঘটনায় আলোচনার কেন্দ্রে রয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আলী তার গাড়িচালক সৈয়দ আবেদ আলী।

 

এই প্রশ্নফাঁসকাণ্ডে এবার জড়িয়েছে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের নাম। তবে অভিযোগ অস্বীকার করেছেন এই তারকা।

 

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে স্পষ্ট করে কথা বলেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তারপরই প্রশ্নফাঁসকাণ্ডে আলোচনায় আসে কণ্ঠশিল্পী শিল্পী তাহসান খানের মায়ের নাম।

 

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, তাহসানের মা জিনাতুন নেসার সময়ে পিএসির প্রশ্নফাঁস কাণ্ড নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায় তিনি চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান, সে পরীক্ষায়।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে, তাহসানের মা জিনাতুন নেসার সময়ে পিএসির প্রশ্নফাঁস কাণ্ড নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায় তিনি চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান, কিন্তু সে পরীক্ষা পরবর্তীতে বাতিল হয়ে যায়, ফলে বাদ পড়েন তিনি।

এ বিষয়ে রিউমার স্ক্যানার জানিয়েছে, ২৪তম বিসিএসের ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। সেখানে বলা হয়েছে, ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০০৩ সালের ২৮ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় ৩ মার্চ তা বাতিল করে পিএসসি। পরবর্তীতে ২৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ও ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তাহসান এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে তাহসান জানান, তিনি কোনো দিন বিসিএস পরীক্ষাই দেননি। বলেন, ‘মানুষ বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে অনেকেই এর প্রতিবাদও করেছে। নানাজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনো দিন বিসিএস দিইনি। আর যেই গাড়িচালকের (সৈয়দ আবেদ আলী) কথা বলা হচ্ছে, তিনি কোনো দিন আমার আম্মার গাড়িচালক ছিলেন না।’

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102