
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক( ৫০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ পেয়ারার বাগানে ওষুধ দেওয়া অবস্থায় সাপে কাটে। এরপর বাড়িতে এসে তার পরিবারের নিকট জানালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৩নং কুষ্টিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের তালিনা গ্রামের গ্রাম পুলিশ পরিতোষ কুমার। মৃত আব্দুর রাজ্জাক ২ কন্যা সন্তানের জনক বলে জানা গেছে তার কোন পুত্র সন্তান না থাকায় তিনি খুবই পরিশ্রম করতেন বলে জানান তার পরিবার।