
রবিবার (৩০ জুন) রাতে র্যাব-৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম গণমাধ্যমে জানান, ভারতীয় চোরাই মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা আবু তাহের (২৬), মো. মেহেদী হাসান (২২), মো. রুবেল হোসেন (২৯) ও মো. নূর নবী (৩২)। এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেট কার ও নগদ ৫৩৬৯-টাকা জব্দ করে র্যাব ।শনিবার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভারতীয় কারখানায় তৈরী আন্তর্জাতিক বিভিন্ন ব্রান্ডের ৮০৮টি চোরাই্ এন্ড্রয়েড ও ফিচার মোবাইল ফোনসহ চোরাই মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় কারখানায় তৈরী আন্তর্জাতিক বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন চোরাকারবারীর মাধ্যমে কুমিল্লা-ঢাকা রুট ব্যবহার করে রাজধানীতে নিয়ে আসে।
এছাড়াও এ সকল ফোনের আইএমইআই নম্বর বিটিআরসির নথিভুক্ত না থাকায় অপরাধীরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের জন্য চোরাইপথে আসা ভারতীয় এধরনের মোবাইল ব্যবহার করে থাকে। চোরাইপথে আনা এ সকল মোবাইল তারা রাজধানীর বিভিন্ন মোবাইল বিক্রয়কারী মার্কেটে সরবরাহ করত।