রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অগনিত মানুষের ঢল ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আজ বসলেন কার্যালয়ে।।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

আজ ২৬শে জুন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত মাহফুজুর রহমান কালাম উপজেলা পরিষদ এর দায়িত্তভার গ্রহন করলেন। জনগনের ভোটে বিজয়ীনেতা সোনারগাঁয়ের সর্বস্তরের  জনগনের ভালোবাসায় সিক্ত সোনারগাঁয়ের যুগান্তকারী চেয়ারম্যান বিজেতা মাহফুজুর রহমান কালাম।

অগনিত মানুষের ঢল ,ফুলেল শুভেচ্ছা, ও লাল গালিচায়, সোনারগাঁয়ের সর্বস্তরের জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তার কাঙ্ক্ষিত আসনটি আজ গ্রহন করেন।

হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ,ছেলে, বুড়ো,জোয়ান,থেকে শুরু করে সোনারগাঁয়ের  প্রতিটি ইউনিয়নের জনগনের সাথে এক আরম্ভর ও উৎসবমুখর অনুষঠানের আয়োজনের মধ্য দিয়ে তিনি সোনারগাঁ উপজেলার চেয়ারম্যানের অধিভেষন এর প্রথম কারজদিবস শুরু করেন।

এর আগে কোন চেয়ারম্যানকে এভাবে সোনারগাওঁবাসী বরণ করেনি ,২০২৪ সালের আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামকে সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষ যেভাবে কালামকে বরন ও গ্রহন করেছে। আজকের কালাম এর বিজয় কে মানুষ মনে রাখবে বহুদিন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহণ শেষে অফিসের প্রথমদিনে বিজয় সংবর্ধনা ও আনন্দর‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ র‍্যালী নিয়ে পুরো সোনারগাঁয়ের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আসেন।

এর আগে ,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয় হয়েছেন থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে ৭৫ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন

এদিকে আনন্দ র‍্যালী ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।  এ সম্মেলনে মাহফুজুর রহমান কালাম বলেন, আমি জনগণের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হয়েছি জনগণের ভোটে জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে সোনারগাঁয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সকল অপশক্তিকে প্রতিরোধ করে একটি সুন্দর সোনারগাঁ উপহার দিবো। এটাই আমার অঙ্গিকার।

উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান সামসুসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102