রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় লাখ টাকার গরু মৃত্যুর অভিযোগ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

আজাদ,ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে গ্রাম্য পশু চিকিৎসক আতিকুল হক এর ভূল চিকিৎসায় গরীব কৃষক মোকলেছুর রহমানের প্রায় লাখ টাকা মুল্যের একটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানাযায়,গত ২১ জুন সকালে উপজেলার পলিয়ানপুর গ্রামের কৃষক মোকলেছুর রহমানের গরুটি অসুস্থ হয়ে পড়লে জিন্নাহ নগর বাজারের গ্রাম্য পশু চিকিৎসক আতিকুল হক কে খবর দিলে সে কিছু না বুঝে ৩ টি ইনজেকশন দিয়ে ১ হাজার টাকা নিয়ে চলে যায়।
পুনরায় গতকাল গরুটি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে গেলে তাকে খবর দিলেও সে আসেনি।তারপর গরুর মালিক মোকলেছুর রহমান গরুটি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যায়।সেখানে নিয়ে গেলে প্রাথমিকভাবে স্যালাইন দিয়ে গরুটির অবস্থা আশংকাজনক হওয়ায় ফিরিয়ে দেন।বাড়ী নিয়ে আসার পথিমধ্যে নোয়ানীপাড়া মোড় নামক স্থানে পৌঁছালে গরুটি মারা যায়।
কৃষকের অভিযোগ অতিরিক্ত ইনজেকশন দেওয়ার জন্য ই গরুটি মারা গিয়েছে। বর্তমান গরুটির বাজার মূল্য প্রায় লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক মোকলেছুর রহমান।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে পল্লী চিকিৎসক আতিকুল বলেন,আমি কোন ভূল চিকিৎসা দেয়নি।

এই বিষয়ে ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান জানান,এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত পূর্বক পল্লী চিকিৎস আতিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ক্ষতিপূরন ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

তারিখ:
২৫-০৬-২০২৪ ইং

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102