রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মোংলায় দিন দুপুরে দোকান ঘর ভাংচুর ও জবর দখলের চেষ্ঠা।

 মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

 মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ-

মোংলায় দিনের বেলায় প্লট দখল করতে দোকান ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মো: মহিদুল ইসলাম (৫৪) বাদি হয়ে মোংলা থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে ক্ষতিগ্রস্ত মহিদুল ইসলাম জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দকৃত মোংলা বাস স্ট্যান্ডের ২নং প্লটে থাকা দোকান ঘর আমার ছেলে মোঃ ফেরদৌস প্রিন্স মোঃ রাসেল এর কাছ থেকে তার নামে হস্তান্তর দলিল করে এবং আমার ছেলে মোঃ ফেরদৌস প্রিন্স মোড়েলগঞ্জ থাকায় আমি ঐ দোকানের দেখা শুনা করি। আর সেই দোকান ঘর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। দীর্ঘদিন ধরে তারা আমার ছেলের নামে হস্তান্তরকৃত প্লট দখল করার জন্য বিভিন্ন রকম পায়তারা করে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষ শুক্রবার (১৫ জুন) সকাল ১০টায় মোংলা বাস স্ট্যান্ডে আমাদের ভোগ দখলীয় প্লট এর দোকানের সামনে মৃত নুর মোহাম্মদ আকনের পুত্র মোঃ কালাম আকন (৫৪), মোঃ পান্না আকন (৪০), মোঃ জামাল ফরাজীর ছেলে মোঃ সজিব ফরাজী (৩৫) সহ আরো ৫/৬ জন হাতে লোহার রড, হাতুড়ি ও শাবল নিয়ে এসে আমাদের ভোগ দখলীয় দোকান ঘর ও প্লট জবর দখল করার জন্য তারা জোর পূর্বক ভাবে আমাদের টিনশেড দোকান ঘরের বেড়া ভাংচুর করে দোকান ঘর দখলের চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে আমাদের দোকান ঘর দখল করতে না পেরে বিভিন্ন রকম ভয়ভীতি দিয়ে বলে, সুযোগ পেলে আরও লোকজন সহকারে এসে আমাকে খুন করে হলেও আমাদের প্লট ও দোকান ঘর দখল করবে তারা। এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102