
আজ ৪ই মে, বিকাল ৪ টায় গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা ।
তিনি অত্যান্ত এক আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি বঙ্গবন্ধুর কাছে মাফ চাইলাম,আমরা বড় অকৃতজ্ঞ জাতি। এই বাঙালিরা বঙ্গবন্ধু কে হত্যা করেছে। পিতার কবরের পাশে দাঁড়িয়ে ওনার আত্মার মাগফেরাত কামনা করি।চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করি না।,বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে বললাম,হে পিতা আমাকে ক্ষমা কর। তোমার হত্যার বদলা নেওয়ার জন্য আমি রাজনীতি করি, আমার পরিবারের কেউ রাজনীতি করে না। ৭৫ এর পরে শপথ নিয়েছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে, ঘরে ফিরব?আজ থেকে ৪৯ বছর পার হয়ে গেল। নেত্রীর জন্য রাজনীতি করি। যতদিন বেঁচে থাকব, শেখ হাসিনার পায়ের নিচে মাথা রেখে রাজনীতি করব। বয়স এখন ৬৪বছর। চাওয়া পাওয়ার দিন শেষ। একটাই প্রার্থনা করি, নেত্রী ও নেত্রীর পরিবারের সকল সদস্য ভালো থাকো, সুস্থ থাকুক,নেত্রী যতদিন বেঁচে থাকবে, বাংলার জনগণ উপকৃত হবে। জয় বাংলা।