রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গলাচিপায় ৩’শ পিচ ইয়াবা ও সুইচ গিয়ার সহ ডিবির জালে আটক-১।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।

আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি। এসময় রনির হাতে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকুর আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার দিনগত রাতে গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়নে অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন ডিবি পুলিশের ৩ সদস্য । আহতরা হলেন পটুয়াখালী গোয়েন্দা শাখায় কর্মরত এএসআই সাইদুর রহমান,কনেস্টবল তানভীর ও মাহাফুজ। যদিও ওই অভিযানে মাদক ব্যবসায়ী মো. রনি হাওলাদার (৩০)কে আটক করেছেন ডিবি। এর আগে ডিবির একটি অভিযানে রনিকে আটক করা হলেও তিনি পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যান। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম আজমল হুদা বলেন-র্দীঘদিন ধরে অভিযোগ রয়েছে গলচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল রনি নামের ওই যুবক। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে উল্লেখিত ইউনিয়নে অভিযান চালান তারা। মঙ্গলবার গভীর রাতে ৩ নং ওয়ার্ডের বড়চত্রা এলাকার মো. হাবিবুর রহমানের বাড়ীর সামনে রনিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার শরীর থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার হয়। আটকের সময় রনির সঙ্গে থাকা হাতলযুক্ত সুইচ গিয়ার চাকু নিয়ে দায়িত্বরত পুলিশকে এলোপাতারি আঘাত করে পালাবার উদ্যোশ্যে দৌড়ঝাপের এক পর্যায় একটি পরিত্যক্ত জলাশয়ে ঝাপ দেন। ডিবির সদস্যরাও এসময় ওই জলাশয়ে ঝাপ দিয়ে রনিকে আটক করেন। রনি এসময় পুলিশের হাত থেকে পালাতে ধস্তাধস্তিও করেন। জানা যায়, এর পূর্বে ডিবির সদস্যরা মাদকসহ রনিকে আটক করেছিলেন। কিন্তু রনি কৌশলে পুলিশের হাত কড়া নিয়ে পালিয়ে যান বলে জানান পুলিশের একটি সুত্র। রনি ওই এলাকার রেজাউল হাওলাদার ওরফে মাসুদের ছেলে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি গনমাধ্যমে নিশ্চিৎ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102