রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেরপুরের গারো পাহাড়ে আবারো বন্য হাতির আক্রমনে কৃষক নিহত।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

  আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে সীমাম্তবতী বাত কুচি টিলাপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ওমর আলী মিস্ত্রী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগের মধুটিলা রেন্জ কর্মকর্তা মো রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ওমর মিস্ত্রী বৃহস্পতিবার রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। সাধারণত খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে প্রতিরাতেই আশপাশের এলাকার কৃষকরা দলবেঁধে তাদের ধানক্ষেত পাহাড়া দিয়ে থাকেন। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে ওমর মিস্ত্রী ধানক্ষেত পাহাড়া দিতে যান। কিন্তু ঘটনাক্রমে তখনো অন্য কৃষকরা না আসায় তিনি (ওমর মিস্ত্রী) একাই পাহাড়ের ঢালের জমির ধানক্ষেতে অবস্থান করছিলেন। এদিকে রাত ১০ ঘটিকার আগেই কোন এক সময় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একদল বন্যহাতি আকস্মিকভাবে তাকে (ওমর মিস্ত্রী) আক্রমণ করে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড়ে এবং পায়ে পিষ্ট করে ওমর মিস্ত্রীর পেটের ভুঁড়ি ও মাথার মগজ বের করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। রাত ১০ ঘটিকার দিকে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তার (উমর মিস্ত্রী) ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, একদল বন্যহাতি দিনভর চৌকিদার টিলা ও সমশ্চুড়াসহ আশপাশের পাহাড়ে বিচরণ করছিল। এদিকে ওমর মিস্ত্রী মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102