
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম ।
জাতীয় সাংবাদিক সংস্থা,গতকাল ২৭ শে মার্চ বিকাল ৪ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মাদ আকরাম খাঁ হলে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার এর আয়োজন করে ।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম স্যার,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু, যুগ্ম মহাসচিব মোঃ হাওলদার,সাংগঠনিক সম্পাদক,এম,এইচ রেজাউল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা, কথা সাহিত্যিক ও টিভি নাট্যকার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জনাব ইসহাক খান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দীন আহমেদ, মুক্তিযুদ্ধের অন্যতম আলোকচিত্রী,সাবেক রয়টার্স,সাংবাদিক রফিকুর রহমান,মোঃ নুর হাকিম,প্রকাশক ও সম্পাদক দৈনিক সকালের সময় ,সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ ।
