নারী কাউন্সিলর ‘সানিয়া সাউদ’ কে লাঞ্চিত করার প্রতিবাদে এক বিশাল মিছিল ও মানববন্ধন ২৬ নং ওয়ার্ড নারায়নগঞ্জ এলাকাবাসীর।
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
প্রকাশের সময় :
রবিবার, ১০ মার্চ, ২০২৪
১৫৪
বার পড়া হয়েছে
১০ মার্চ ২০২৪// নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
বন্দরে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে মদনপুর- মদনগঞ্জ সড়কের বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। মফিজুল ইসলাম মফিজের সভাপতিত্বে গাজীউর রহমান গাজী, মাজেদা বেগম, নিশাত আক্তার, জুলেখা বেগম মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। নারী কাউন্সিলর সানিয়া সাউদকে শারীরিক হেনস্থাকারী ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহার গ্রেফতার। এলাকাবাসী জানান টিসিবি পণ্য বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সানিয়া সাউদকে মারধর করে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা ও তার লোকজন। এ ব্যাপারে বন্দর থানায় মামলা করেন নির্যাতনের শিকার নারী কাউন্সিলর। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এ সময় নারী কাউন্সিলরকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ।এলাকাবাসীর।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।