তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয় দিয়ে দুই প্রতারক গ্রেপ্তার।
শেখ নিয়াজ মোহাম্মদ ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
প্রকাশের সময় :
শনিবার, ৯ মার্চ, ২০২৪
১১০
বার পড়া হয়েছে
শেখ নিয়াজ মোহাম্মদ ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
৯ মার্চ দুপুরে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে বন্দরের নবীগঞ্জ কদমরসূল এলাকায় বিভিন্ন বাড়িতে চাঁদাবাজির অভিযোগে বাদশা ও সজল নামের দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (৯ মার্চ) দুপুরে নবীগঞ্জ কদমরসূল এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত বাদশা ও সজিব নারায়ণগঞ্জ খানপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, বাদশা ও সজিব তাদের এই সিন্ডিকেট বেশ কিছুদিন যাবত নবীগঞ্জ কদমরসূল এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশী চালাতো । এরপর ওইসব বাড়িতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে টাকা দাবী করতো। পরবর্তীতে সন্দেহ হলে, তাদের পরিচয় জানতে চান স্থানীয়রা । এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।