রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়নগঞ্জ মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে এ কে এম শামসুজ্জোহার স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন৷

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

নারায়ণগঞ্জের লামাপারায় রামারবাগ ইউনিট নারায়নগঞ্জ মহানগর তাঁতী লীগের পক্ষ থেকে এ কে এম শামসুজ্জোহার স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, নারায়ণগঞ্জ মহানগর তাতীঁ লীগের সভাপতি এইচ এম ফারুক শাহেদ৷

নারায়ণগঞ্জ মহানগর তাতীঁ লীগের সভাপতি এইচ এম ফারুক শাহেদ এর সঞ্চালনায়, উক্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, উনি অর্থ না জনগণকে ভালোবাসতেন, এত বড় সৎ রাজনীতিবিদ বর্তমান রাজনীতিটা খুঁজে পাওয়া যাবে না। আমি সকল সময় বক্তব্যে বলি, এ অঞ্চলের সবচেয়ে বড় সৎ রাজনীতিবিদ আমার নেতা জোহা সাহেব৷ নেতা সম্পর্কে বলতে গেলে দু চার দিনে বলে শেষ করা যাবে না । আপনারা নেতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য  যে আয়োজন করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই । আমি অত্র এলাকায় প্রথম সভা করেছিলাম ১৯৯১ সালে । মরহুম গিয়াস উদ্দিনের একটি সভায় এসেছিলাম আজ এই খনে আমি মরহুম গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শামসুদ্দোজা সাহেব এবং তার সহধর্মীনি নিয়ে তার সুযোগ্য সন্তান নাসিম ওসমান সহ ও বঙ্গবন্ধু পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরো মারফিরাত কামনা করি, এই অঞ্চলের আরও কৃতি সন্তান আমাদের আওয়ামী লীগের প্রথমদিকের প্রথম কর্মী মরহুম গিয়াস উদ্দিন মেম্বার সাহেব বীর মুক্তিযোদ্ধা৷যিনি অত্র এলাকায় আমাদের বাতিঘর ছিলেন. আমি আত্মার শান্তি কামনা করি, এই এলাকার যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যে সকল মানুষ ভাই-বোন ইন্তেকাল করেছেন৷ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি৷ আমার নেতাকে আপনারা অনুসরণ করুন, তাহলে আপনারা ১০০ ভাগ সৎ রাজনীতিবিদ হবেন৷ আমার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুধু বলবো আমার নেতার প্রতি যারা অবিচার করেছেন, তারা কখনো দায়মুক্ত হবেন না. তিনি দোষে গুণে মানুষ৷আমার নেতা নারায়ণগঞ্জের রাজনীতিতে তথা জাতীয় রাজনীতিতেও কোন দোষ কেউ খুঁজে বের করতে পারবেনা, বলে আমি দৃঢ় বিশ্বাস করি৷কিন্তু আমার নেতার প্রতি অনেক অবিচার হয়েছে আমার নেতাকে অনেক অপবাদ দেয়া হয়েছে৷ আমি তাদেরকে বেশি কিছু বলবো না আমি তাদের হেদায়েত কামনা করি৷ তাদের ওয়ারিশরাও দায়মুক্ত হবে না যারা আমার নেতার প্রতি অবিচার করেছেন আমি তাদেরও হেদায়েত কামনা করি৷

 দৈনিক বিজনেস প্রতিদিন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102