রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শেয়ারবাজার ও বন্ডে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ টাকা- মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী অলরাউন্ডার সাকিব

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : -দৈনিক বিজনেস প্রতিদিন।

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে যে-
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের শেয়ারবাজার ও বন্ডে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে তাঁর ঋণ রয়েছে ৩৩ কোটি টাকার বেশি।

হলফনামায় সাকিব বলেছেন, বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।
হলফনামায় জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা।
অলরাউন্ডার সাকিব তাঁর হলফনামায় পেশা দিয়েছেন ক্রিকেটার। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন আছে—বিবিএ। বছরে তাঁর আয় ৫ কোটি ৩২ লাখ টাকা।প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে।

হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102