
বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
৭ জানুয়ারি (রবিবার) দুপুর ৩টা নাগাদ নগরীর আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ভোটপ্রদান করেন একেএম শামীম ওসমান এমপি। তখন গণমাধ্যমকে জানান জানান, যারা নির্বাচন পরিচালনা করছেন, তাদের ভিতর ভূত আছে। আমি আমার এলাকার বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি। অনেকেই চাচ্ছেন, তারা ছোট ছোট কর্মকর্তা, তারা চাচ্ছেন ভোটটাকে ঘুরাতে।”
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ জানান এমপি একেএম শামীম ওসমান বলেন,স্বাভাবিকভাবেই সাধারণ যারা মানুষ তারা একটু ভয় পায়। আমার যেন কেন মনে হচ্ছে,শর্ষের ভিতরেও ভূত আছে।
তিনি আরও বলেন,তারা ভোটারকে একবার ওই রুমে পাঠায়, একবার এই রুমে পাঠায় একবার উপরে পাঠায়। এভাবে একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় দুইবার চেষ্টা করার পর, তৃতীয় বার সে আর ভোট দিতে চায় না। আমার কয়েকটা এলাকা থেকে শত শত ভোটার চলে গেছেন। পরে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি। এরকম কিছু কিছু লোক আছেন কিছু কিছু সেন্টারে, তারা সরকারি কাজে সেন্টারে এসেও অন্য পারপাস সার্ভ করছে।”
এসময় তার সাথে ছিলেন তার সহধর্মিনী সালমা ওসমান লিপি , জ্যেষ্ঠ সন্তান ইমতিনান ওসমান অয়ন,নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক।