রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজধানীর ট্রেনে আগুন-নিহত ৪।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনের চারটি বগিতে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে কিছুক্ষন পরেই আগুন দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপীবাগ কাঁচাবাজারে ট্রেনটি পৌঁছালে কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। যেসব বগিতে আগুন লাগে, তার ভেতর শত শত যাত্রীর আটকা পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দগ্ধ ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পরপর পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু করেন।

ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তারা ট্রেনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

গত ১৯ ডিসেম্বর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102