
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের শেষ দিনে জামপুর, কাচপুরসহ বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার লাঙ্গলের প্রচারণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল মার্কার প্রার্থী লিয়াকত হোসেন খোকা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জামপুর ও কাচপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করা হয়।
এসময় লিয়াকত হোসেন খোকা বলেন,আমি মিথ্যা আশ্বাস দিবোনা, এই সোনারগাঁয়ের মা-বোনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বৈধ গ্যাসের জন্য আবেদন করেছি। প্রয়োজনে আমি আপনাদের সকলকে নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবো। আমি দশ বছরে সংসদ সদস্যর দায়িত্বে থাকাকালীন সোনারগাঁ ছিলো শান্তি শৃঙ্খলার জনপদ। এই দশ বছরে সোনারগাঁয়ে জমি দখল,মারামারি, হত্যা, ইভটিজিং ও মাদক মুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করেছি, বিগত দশ বছরে আমি কোন সম্পদ গড়তে পারিনি, আজকে নিজের পৈতৃক মার্কেট বিক্রি করে নির্বাচন করছি আমার কাছে অর্থ সম্পদ নেই,আপনাদের দোয়া পেয়েছি। আপনারা যে স্নেহ ভালোবাসা দিয়েছে- এতে আমি তৃপ্ত।আমার স্ত্রীর ফ্ল্যাট বিক্রি করে সোনারগাঁয়ে করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে খাদ ও স্বাস্থ্য সচেতন সামগ্রী বিতরণ করেছি, জয় পরাজয় আল্লাহ পাক ভালো জানেন, সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে এবং আপনাদের ।
সোনারগাঁয়ে আমার হাত ধরে ৭৫টি স্কুলের কাজ সম্পন্ন হয়েছে বাকি ৩৮টি চলমান রয়েছে। এছাড়া ৫৭টি বড় এবং ছোট ব্রিজ সম্পন্ন হয়েছে। তাছাড়া রাস্তা,মাদ্রাসা, মসজিদ তো রয়েছেই। আমার এই দশ বছরের দায়িত্ব কালীন সময়ের আগেও সংসদ সদস্য ছিলেন তারা কি করেছে তা আপনারাই ভালো জানেন
উভয় স্থানে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় সহ সভাপতি এম এ জামান, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, বিশিষ্ট ব্যবসায়ী জাতীয় পার্টি নেতা হাজী আহমদ হোসেন হিরু,সভাপতি আশরাফুল ভূইয়া মাকসুদ, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ফয়সাল আহমেদ ভূইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি মনির মেম্বার ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোতালেব ভূইয়া মেয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আশরাফুল ভূইয়া মাকসুদ, ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি মনির মেম্বার ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোতাভূইয়া মেম্বার।