রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মানুষ খুন করাই হলো বিএনপির একমাত্র গুণ।-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা জানান- নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এই জনসমাবেশের আয়োজন করেন।

একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এক জনসভায় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। জনসভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শেখ হাসিনা বলেন, আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য প্রথম বেসরকারি খাতে ৩৬০ মেগাওয়ার্ট হরিপুরে এবং মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করি। আমরা মাত্র ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম। পরে সাড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে মানুষকে বিদ্যুৎ দিতে শুরু করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে দেখি সেই বিদ্যুৎ কমে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও মাথাপিছু আয় বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার। যা আর কেউ বাড়াতে পারেনি। আগামীতে দেশের কোন মানুষ গৃহহীন,ভূ’মিহীন থাকবে না।

এই নারায়ণগঞ্জ ইতিহাসের সাক্ষী। বঙ্গবন্ধু ৬ দফার জন্য নারায়ণগঞ্জে মিটিং করেছিলেন, তা হয়েছিল আদমজীতে। ঐদিন রাতেই তাকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় ঢাকা কারাগারে। তখন বাঙালিরা সংগ্রাম শুরু করে। ৬ জুন হরতাল ডাকা হয়। বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সভায় নারায়ণগঞ্জই অগ্রনী ভূমিকা রেখেছে।এই জ্বালাও পোড়াও,মানুষ খুন করাই হলো বিএনপির একমাত্র গুণ।নির্বাচন যাতে না হয়,সে চক্রান্ত এখনো চলছে। এসময় তিনি সবাইকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র আছে, তা প্রমাণ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ এর নির্বাচনে বিএনপি ২০ দলীয়ভাবে ও আমরা মহাজোট হয়ে নির্বাচন করি। আমরা ২৩৩ সিটে জয় লাভ করেছিলাম। বাকিগুলো জোটের মিত্ররা পেয়েছিল। এ নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনকে ভয় পায়।২০১৪ এর নির্বাচন যাতে না হয় সে লক্ষে ২০১৩ থেকেই তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষকে পুড়িয়ে ফেলেছে। মানুষকে হত্যা করেছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী বলেন,৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন,বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না।
নির্বাচন ঘিরে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন যাতে না হয়, সেই চক্রান্ত এখনো আছে। যেহেতু নিজেরা নির্বাচন করে জিততে পারবে না, কাজেই দেশের মানুষকে বঞ্চিত করতে চায় ভোটের অধিকার থেকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর, মাতারবাড়ি। নারায়ণগঞ্জ এখন আলোকিত নারায়ণগঞ্জ। শেখ হাসিনা ১৫ বছরে নারায়ণগঞ্জকে বদলে দিয়েছেন। শীতলক্ষ্যার পাড়ে আজ জনজীবনে শান্তির সুবাতাস বইছে।
ওবায়দুল কাদের ৭ জানুয়ারি নির্বাচনের দিন দলে দলে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন ,বাংলাদেশ প্রচণ্ড শত্রুতার মুখে। দেশে শত্রু,বিদেশেও শত্রু। এ শত্রুদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

তিনি বলেন, খেলা শুরু হয়ে গেছে। চরম উত্তেজনা,৭ তারিখে ফাইনাল। বিএনপি পালিয়েছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ফাইনালে বিএনপি নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে দেখতে চাই না।

আগামী ৭ জানুয়ারি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। উন্নয়নের পক্ষে খেলা হবে। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি ভূয়া। বিএনপির সব আন্দোলন ভুয়া। এক দফা বত্রিশ দল সবই ভুয়া। ভুয়ার সঙ্গে নারায়ণগঞ্জ নেই। বিএনাপ পালিয়েছে। খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে। ফাইনালে বিএনপি নেই। বঙ্গবন্ধুর বাংলাদেশে তারেক রহমানের মতো সন্ত্রাসীকে জনগণ দেখতে চাই না।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহার সঞ্চালনায়,ও সভাপতিত্বে ছিলেন নারায়াঙ্গঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি। আব্দুল হাই। মঞ্চে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের ৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান,নৌকা প্রতীকের গোলাম দস্তগীর গাজী, নৌকা প্রতীকের নজরুল ইসলাম বাবু, নৌকা প্রতীকের কায়সার হাসনাত জাতীয় পাটির মনোনীত সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ জেলা-মহানগর আওয়ামী লীগ,তাতীলীগ এর সভাপতি এঈচ এম শাহেদ সহ অন্যনান অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ৫টি উপজেলা আওয়ামীলীগের নেতা ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102