রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৪)মারা গেছে।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।

সোমবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৪)। ওই রাতে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছিল।

মৃত সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, ‘নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইও দগ্ধ হয়। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।’

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102