রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

হাতিরপুলে নির্বাচনি প্রচারণা চলাকালে মিছিলে মারামারিতে আহত হয় ১২ জন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ-দৈনিক বিজনেস প্রতিদিন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার(৩০ ডিসেম্বর)দুপুর ২টার দিকে রাজধানীর হাতিরপুলের সেন্ট্রাল রোডে এ সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাতিরপুলে নির্বাচনি প্রচারণা চলাকালে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা কে কার আগে সামনে অংশগ্রহণ করবেন—এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে আহত হয় ১২ জন।

সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়ে জানতে ফেরদৌস আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক হাওলাদার অর্পিত ঠাকুর বলেন, সেন্ট্রাল রোডে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদৌস আহমেদ। সেখানে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় আ.লীগের নেতারা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে, সেটি নিজেদের মধ্যে। বিষয়টি মীমাংসাও হয়েছে। তবে তারা সামান্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৯ জন চলে গেছেন। বিষয়টি নিউ মার্কেট থানা অবগত আছে।

ঢাকা/এনএইচ

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102