রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রধানমন্ত্রী এত উন্নয়ন করেছেন যে ,যা বলে শেষ করা যাবে না-নারায়নগঞ্জ মহানগর আওয়ামী সাধারন সম্পাদক এড. খোকন সাহা।

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ- দৈনিক বিজনেস প্রতিদিন।

৩০শে ডিসেম্বর,শনিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী সেলিম ওসমানের লাঙল মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের,সল্পের চর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এড:খোকন সাহা বলেন,জন নেত্রী,পিতা,মাতা,৩ ভাই,আত্মীয়, পরিজন হারিয়ে জাতির জন্য জীবন বাজী রেখে ১৯৮১সালে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন, দলের হাল ধরেছে। বাংলাদেশ বহু বার তাকে ঘাতকেরা হত্যা করে চেয়েছে কিন্তু সৃষ্টি কর্তা নেএীকে রক্ষা করেছে, বাঙালি জাতির সেবা করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর প্রথম বার ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০১ সালে বি,এন,পি-জামাতজন্ত সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে,সারাদেশে সন্ত্রাস,অগ্নি সংযোগ,নারী নির্যাতন,সংখ্যালঘু নির্যাতন,ধর্ষণের মত জঘন্য অপরাধ,হত্যাকাণ্ড গুম, খুনসহ বিভিন্ন অরাজনৈতিক হত্যাকান্ড সহ নানাবিধ অপকর্ম করে। যার ফলশ্রুতিতে বাংলার জনগণ ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে ক্ষমতায় আনে। নেএী ক্ষমতায় আসার পরে এত উন্নয়ন করেছেন,যা বলে শেষ করা সম্ভব না। শিক্ষা,শিল্প,চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের কল্যাণের জন্য সবকিছু তিনি করেছেন। এবারের নির্বাচন দেশরক্ষার,বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন। ওদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে,দৃষ্টি আমাদের মানচিত্রের দিকে,আমাদের সমুদ্র সিমনার দিকে। শেখ হাসিনা বেঁচে থাকতে এটা হতে দেবে না। যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ,পথ হারাবে না বাংলাদেশ।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রতি ২০০ ভোটারকে ভোট কেন্দ্রে আনার জন্য ২ জন কমীকে ইতি মধ্যে ঠিক করেছেন। ঐকর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালন যেন করেন। মার্কা দেখে নয়, নেএীর উন্নয়ন দেখে, সেলিম ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিবেন।

উঠান বৈঠকে সভাপতিত্তে ছিলেন, মাহবুবুর রহমান কমল,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ এড:খোকন সাহা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিরা বিষয়ক সম্পাদক,হুমায়ুন কবির মৃধা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:প্রফেসর আতিকুজ্জামান (সোহেল) বক্তব্য রাখেন ২৩,ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মদ (দুলাল প্রধান),যুবলীগ নেতা খান মাসুদ,আসাদুজ্জামান খোকন,ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি জুয়েল হোসেন, গোলাম সরোয়ার সবুজ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102