রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি এখন চার পাঁচ জন করে চোরের মত লিফলেট ছড়ায়। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই- নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের এর আয়োজনে বৃহত্তর তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠক নিয়ে কথা বলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে হবে। কর্মের ফল দুনিয়াতেই পাবে।

সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দিবেন। বিএনপি এখন চার পাঁচ জন করে চোরের মত লিফলেট ছড়ায়। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই। তারা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়।

এর আগের বার এখানে এসেছিলাম। সে সময় এখানে কোন রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব ২৬শ কোটি টাকার বিনিময়ে রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছে।

বাসে আগুন দেয়ার সময় চিন্তা করে না ওই বাসে বিএনপির কেউ আছে কীনা। ক্ষমতার জন্য ওরা যেকোন কিছু করতে পারে। আমরা সচেতন না হলে এই পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না।
বিএনপি এখন মানুষ পুড়িয়ে আবারও কলা কৌশলে নেমেছে। কয়েক দিনের জন্য মানুষ পোড়ানো বন্ধ রেখেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোন ব্যাপার না।

তিনি আরও বলেন, আমরা বিচারে ভুল করলে যে যেই দলই করেন কাল আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে। ওদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন,ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102