রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

২১ বছর স্কুল থেকে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দেওয়া হয়েছে, সেই সকল ছেলে-পেলে এখন বিএনপির কর্মী-সেলিম ওসমান।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ১৩নং ওয়ার্ড এর গলাচিপা রেললাইন এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম ওসমান বলেন,আমরা এখন যুদ্ধ করছি স্মার্ট বাংলাদেশের জন্য। আমার পেছনে লোক থাকতে হবে, আমি যদি মারা যাই তাহলে আমার কাজগুলো তার এগিয়ে নিয়ে যেতে হবে।
বিএনপিকে উদ্দেশে করে সেলিম ওসমান বলেন, লন্ডন থেকে বসে বসে বাচ্চাদের হুকুম দিচ্ছে, ২১ বছর স্কুল থেকে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দেওয়া হয়েছে; সেই সকল ছেলে-পেলে এখন বিএনপির কর্মী। তারা জানে না বঙ্গবন্ধু কে ছিলো।আজকে তারা আমেরিকার দারস্ত হয়েছে, বাংলাদেশ থেকে গার্মেন্টস বন্ধ করে দিতে চাচ্ছেন। তারা ভোর বেলা বের হয়ে মানুষকে বলতাছে, আপনারা ভোট দিতে যাইয়েন না। লন্ডন থেকা ঘোষণা আসে আর আপনারা নাইচা উঠেন। বড় বড় নেতারা এখন ইচ্ছে করে জেলের ভেতর বসে রয়েছেন। ওদের তো নেতাই নেই। বাংলাদেশের টাকা নিয়া লন্ডনে যাইয়া বইসা আছে। ওইখানে বসে অপেক্ষা করছে, ওনার মা কবে মরবে। আর শকুনের দোয়ায় তো গরু মরে না।

তিনি বলেন, আমি মানুষকে ভালোবাসি, কখনো আমি আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিনবা বিএনপি দেখি নাই। যেখানেই গেছি, উন্নয়নের জন্য আমি সকলকে নিয়ে কাজ করেছি। আপনি যদি মনে করেন আপনি মুক্তিযোদ্ধা হতে পারেন নাই, তাহলে দেশকে রক্ষা করার জন্য ৭ তারিখ সকালে আপনি ভোট কেন্দ্রে যাবেন। একটি ভোট দিয়ে আপনি মনে করবেন একটি আগুন সন্ত্রাসি,একটি রাজাকারকে আপনি হত্যা করলেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. রবিউল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল),স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, ১৩নং ওয়ার্ড এর কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102