রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন-অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

জনগণকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনি জনসংযোগের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেছেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষা নির্বাচন, দেশের স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন,আমাকে ভোট দেন আর না দেন, দেশ-জাতির স্বার্থে এবং দেশের স্বাধীনতার স্বার্থে ভোট কেন্দ্রে ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান দেন যে,আমরা বাঙালি জাতি আমাদের ভাগ্য নির্ধারক। আমরাই সরকার নির্বাচিত করি।

কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা সকলেই শরিক হন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102