রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নির্বাচনে কারো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

আজ ২৩শে ডিসেম্বর সকাল-১০টায়,আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে,আড়াই হাজার উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধীত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আহমেদুল কবির উজ্জ্বল, সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃমোতাহার হোসেন,যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ,ভিপি ওসাবেক ছাত্র নেতা নাঈম আহমেদ মোল্লা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা এড. খোকন সাহা।
বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান,নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ।
আড়াই হাজার উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃসাইদুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃবাবুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নজরুল ইসলাম বাবু বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ভাবে,নির্বাচনে কারো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, সকল কে ধৈর্য ধারন করে নির্বাচনী কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন আমাদের নেত্রী সাড়া দেশে উন্নয়ন করেছেন,নেত্রীর উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায় দৃশ্যমান।

প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা বলেন ঐ শকুনদের দৃষ্টি পড়েছে বাংলাদেশে মানচিত্রের দিকে,ওদের দৃষ্টি পড়েছে সেন্টমার্টিন দ্বীপ সহ আমাদের সমুদ্র জ্বল সীমার উপরে,
এই নির্বাচন একটি গতানুগতিক নির্বাচন নয়,বাংলাদেশ ও বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন,বাঙালি জাতি বীরের জাতি।
আমাদের নেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাঙালি জাতি বিপুল ভোট প্রদানের মাধ্যমে ঐ শকুনদের বিতাড়িত করবে।
তিনি আরো বলেন,জনাব নজরুল ইসলাম বাবু এই এলাকায় অনেক উন্নয়ন করেছেন বিধায়,এলাকার মানুষ তাকে বিপুল ভোটে আগামী নির্বাচনে জয়যুক্ত করবে এই বিশ্বাস আমি রাখি।

তিনি যুবলীগের কর্মীদের উদ্দেশ্য বলেন প্রতি ২০০ জন ভোটারের জন্য ২ জন করে কর্মী ঠিক করবেন,
যারা ভোটারদের ভোট কেন্দ্রে আসার উদ্বুদ্ধ করবেন এবং ভোট কেন্দ্রে ভোটারদের আসার ব্যবস্থা করবেন।তিনি আরো বলেন নারায়ণগঞ্জে প্রতিটি আসন থেকে শতকরা ৬০-৮০ শতাংশ ভোটার যেন ভোট কেন্দ্রে আসেন এবং নিজেদের ভোটাধিকার প্রদান করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102