
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা কালে,
প্রধান অতিথির বক্তব্বে,নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এড.খোকন সাহা বলেন,বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পরে নিজের নিজের জীবন বাজি রেখে বাঙালী জাতির হাল ধরেছেন। নেত্রীর প্রচেষ্টায় দেশ আজ ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা’র চেষ্টায় দেশ একদিন উন্নত রাষ্ট্র হবে।
এড. খোকন সাহা বলেন,এই এলাকায় এক সময় রাস্তা ঘাট ছিল না। ১৯৯৬ সালের নির্বাচনে আমাদের নেতা শামীম ওসমান নির্বাচিত হওয়ার পরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ শামীম ওসমান এই এলাকার মানুষের সমস্যার সমাধান করেছেন। আশা করি কিছু দিনের মধ্যে এই এলাকার পানি সমস্যার সমাধান হবে,আপনারা এলাকার মোট ভোটার ৭০ পার্সেন্ট ভোটারকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে যাবেন।
মহানগর আওয়ামী লীগের এইকর্মী বান্দব নেতা বলেন,আমরা ভুলি নাই জিয়া,খালেদা জিয়া,এরশাদ,যারা স্বাধীনতা বিরোধীদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। রাজাকার যুদ্ধ অপরাধীদের রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ভুলি নাই তাদের সন্ত্রাসী কর্মকান্ড চিত্র। লন্ডন থেকে তারেকের নির্দেশে আগুন দিয়ে মানুষ পুরিয়ে মেরে হত্যা করা হচ্ছে। মানুষ তাই জানুয়ারীতে ওদের মুখে চুনকালি দিয়ে মানুষের গনতান্ত্রীক অধিকার প্রয়োগ করবে।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আপ্নারা কর্মী ঠিক করবেন,যাদের কাজ হবে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসবে। দেশের জন্য, দেশ রক্ষার জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নেত্রীর জন্য,নেত্রীর পরিবারের জন্য দোয়া করবেন,আমাদের নেতা শামীম ওসমানের জন্য দোয়া করবেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, ফজর আলী চেয়ারম্যানের ছেলে মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা। আরও বক্তব্য রাখেন-মহানগর আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান,মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচএম সাহেদ,মুকুল হোসেন(রাসেল)।দপ্তর সম্পাদক এড.বিদ্যুৎ কুমার সাহা।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি,এম,আরমান,মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচএম শাহেদ,দপ্তর সম্পাদক এড.বিদ্যুৎ কুমার সাহা,নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগ যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান,সাবেক জেলা ছাত্রলীগ সমাজ কল্যাণ সম্পাদক জামাল আহমেদ(জয়)নয়ন প্রমুখ।