রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম পিজেএফ এর সভাপতি রানা, সাধারণ সম্পাদক উজ্জ্বল।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিশেষ প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও আরটিভির সহকারী বার্তা সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম (পিজেএফ) এর ২০২৪-২৫ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ পল্টন টাওয়ারে ইআরএফ মিলানায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ শেষে সংগঠনের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড.এসএমএ জাফর বাদশা এ কমিটি ঘোষণা করেন।কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক),যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (এটিএন নিউজ), অর্থ সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক শামসুল হক মোহাম্মদ মিরাজ (কালের কণ্ঠ),দপ্তর সম্পাদক তাইমুন ইসলাম রায়হান (আরটিভি), প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মো.শহীদ রানা(উত্তর-দক্ষিণ)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন-হরলাল রায় সাগর (জনতা), জাওহার ইকবাল খান (ভোরের পাতা),মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মো: জহির উদ্দিন বাবর (বাসস), পদাধিকার বলে রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন)।
এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা এবং উপদেষ্টা আকন আব্দুল মান্নান।
এর আগে সংগঠনের সভাপতি মোঃ সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল ।
সদস্যদের কন্ঠভোটে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পাশ হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102