রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লাকসামে চেয়ার মার্কার গণসংযোগ।

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

রিমু আফরাতুল
কুমিল্লা জেলা প্রতিনিধি

২৫৭- কুমিল্লা ৯ লাকসাম – মনোহরগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বাকার ২১ডিসেম্বর মনোহরগঞ্জের আশিরপাড় বাজার, ইছাপুরা বাজার ও হামিরাবাগ বাজারে এবং ২০ ডিসেম্বর লাকসাম দৌলতগঞ্জ বাজারে চেয়ার মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
১৮ ডিসেম্বর প্রতীক পেয়ে ১৯ ডিসেম্বর লাকসাম পশ্চিমগাঁও গাজী সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি গণসংযোগ শুরু করেছিলেন। সংসদ সদস্য প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার এর সাথে গণসংযোগে অংশ নেন ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিন উদ্দিন আযমী, ছাত্র সেনা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোঃ তুহিন, জেলা যুব ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল কাশেম, ছাত্রসেনা লাকসাম উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলাউদ্দিন, মুফতি মোঃ আরিফুর রহমান ও মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। ৩০ ডিসেম্বর লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মীর মোঃ আবু বাকার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি জাতীয় সংসদ সদস্য পদে চেয়ার প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জনগণের স্বার্থে এবং কোরআন সুন্নার আলোকে ইসলামের পক্ষে কথা বলার জন্য ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে চেয়ার মার্কায় ভোট চেয়ে তিনি ওই গনসংযোগ করছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102