
অনলাইন নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম।
্দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৪টি আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার পর থেকে সংসদীয় আসনগুলোতে দলীয় নেতাকর্মীরা সক্রীয় হয়ে উঠে। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থী ঘোষণানা করলেও মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন স্থানীয় আওয়ামীলীগ বুঝে নিয়েছে এই আসনটি জাতীয় পাটি তথা মহাজোটের জন্য রাখা হয়েছে। যেখানে জাতীয় পাটির বর্তমান এমপি সেলিম ওসমান প্রার্থী।
১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিনই চূড়ান্ত হবে নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগের প্রার্থী কারা। কারণ নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামীলীগের এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বন্দরের -৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, দেশ বিরোধী অপপ্রচার ও অপরাজনীতির কার্যকালাপের বিরুদ্ধে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত খোকন সাহার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি জামায়তের অগ্নি সন্ত্রাস, দেশ বিরোধী অপপ্রচার অপরাজনীতির বিরুদ্ধে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বন্দর ও সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগ নেতৃবন্দকে শামীম ওসমান ও সেলিম ওসমানের জন্য মাঠে নামার নির্দেশ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। সেই সাথে ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনে প্রতি ১০০ জন ভোটারের জন্য দুইজন করে কর্মীকে মাঠে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন তিনি।
এসময় বক্তব্য দেন নারায়াঙ্গঞ্জ মহানগর স্রমীক্লীগ নেতা আব্দুল্ কাদের।তিনি নারায়নগঞ্জ জনতা ব্যাংক এর একজন সিভিএ নেতা।