
বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বন্দরের -৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, দেশ বিরোধী অপপ্রচার ও অপরাজনীতির কার্যকালাপের বিরুদ্ধে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি হায়দার আলী পুতুল, মাসুদুর রহমান খসরু, রবিউল হোসেন, এড. হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, সদস্য শিখণ সরকার শিপন, এসএম পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমুল আলম সজল, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামী তাঁতীলীগের আহ্বায়ক শাহেদ চৌধুরী, মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জনি খাঁনসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
১১/১২/২০২৩ ইং।