
বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
সোনারগাঁ উপজেলার মেঘনা পারের খ্যাতিমান বালুর ব্যবসায়ী এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাহেবের চাচা আলহাজ্ব নুরুল ইসলাম(৭৫) সাহেব একটি সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। চিরতরে চলে গেলেন রবের জিম্মায়!
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
জনদরদি ও ধানবীর মরহুম নুরুল ইসলাম ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।