রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দরে মিশুক চালক জাকির হত্যা মামলায় আটক-২।

বন্দর প্রতিনিধি : ।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : ।দৈনিক বিজনেস প্রতিদিন২৪.কম||
নিখোঁজের ৫ দিন পর জাকির হোসেন(১৯)নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।গত সোমবার(১১ ডিসেম্বর)রাতে নিহতের পিতা আলম বাদশা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।যার মামলা নং- ১১(১২)২৩। এদিকে গত সোমবার লাশ উদ্ধারের ওই দিন রাতে বন্দর ফাঁড়ি পুলিশ সুদূর বরিশালে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা থাকার অপরাধে ২ জনকে আটক করার খবর পাওয়া গেছে। মামলার তদন্তস্বার্থে পুলিশ আটককৃত আসামীদের নাম ঠিকানা গনমাধ্যমে প্রকাশ করেনি।
আটককৃতরা বন্দর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি গ্রামের দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তারা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে।এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় উল্লেখিত এলাকা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।
এলাকাবাসী জানিয়েছে,গত সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমিতে অজ্ঞাত নামা লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি ইনর্চাজ পুলিশ পরির্দশক রেজাউল করিম জানান, জাকির হোসেন হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তস্বার্থে গণমাধ্যম কর্মীদেরকে এখন কোন তথ্য দিতে পারেন নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102