রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় হাত-পা বাঁধা কম্বলে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার বেলা ১১টায় ফতুল্লার মুন্সিবাগ, নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা কম্বলে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে অতিরিক্ত মাছির ভনভনানি থেকে পথচারীদের দৃষ্টি যায় কম্বলে মোড়ানো বস্তুটির দিকে। তবে অনেকেরই ধারণা ছিল লাশ হবে। তখন বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মোড়ানো কম্বল খুলতেই বেরিয়ে আসে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি পরা হাত-পা বাঁধা যুবকের লাশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ধারণা করা হচ্ছে— লাশটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডটি অন্য কোনো স্থানে সংঘটিত হয়েছে। লাশটি সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102