রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান,
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে আবারও এসএ পরিবহন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৭ ডিসেম্বর ভোরে,বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্হ পাগলা বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত এর নেতৃত্বে এসএ পরিবহন এর পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে পাগলা বাজার সংলগ্ন কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে আটক করা হয়। ভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি-কাপড়, চাদর, শার্ট ও ব্লেজার ১৪৮৮ পিস, কসমেটিক্স সামগ্রী ৫৫৭১ পিস, সুতার গুটি-৩৮টি, হেড ফোন ৪০টি, মোবাইল ৮টি ও মোবাইল চার্জার ১২০টি জব্দ করা হয়।

এসময় মো. দেলোয়ার হোসেন (৫৬) ও মো. জুয়েল মাতাব্বর (২৬) নামের দু’জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদেরসহ কাভার্ড ভ্যানটি ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে গত ২০ নভেম্বর এবং ৩ ডিসেম্বর কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক এসএ পরিবহনের দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধ পন্য জব্দ করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102