রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তৃণমূল বিএনপি কখনই আওয়ামী লীগের সঙ্গে জোটে যাবে না-অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, তৃণমূল বিএনপি কখনই আওয়ামী লীগের সঙ্গে জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই নির্বাচন করা হবে।সরকারবিরোধী এই জোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট ‘তৃণমূল বিএনপি’ নামেই পরিচিত হবে। অন্য কোনো দলের নামে হবে না

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা এত অল্প সময়ে সারা দেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি, এতে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির বিষয়ে তাদের অবগত করেছি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে।আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।’

তৈমুর আলম খন্দকার,নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।সরকারি দলের এমপি-মন্ত্রীদের প্রতি পক্ষপাতিত্বসহ ও নাশকতায় জড়িত নয়,বিএনপির এমন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102