
নারায়ণঞ্জ জেলা সংবাদদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করা ৪৫ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী লীগ, তৃনমুল বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সতন্ত্র মিলিয়ে ৩৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী ও প্রার্থীর মনোনিত প্রতিনিধির উপস্থিতিতে এই মনোনয়নপত্রপত্র যাচাই বাছাই করা করা হয়।
এসময় জেলা প্রশাসক ও রিটারং কর্মকর্তা মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫১ জন। তার মধ্যে জমা দেন ৪৫ জন প্রার্থী।
তিনি জানান, নারায়ণগঞ্জ ১ (রুপগঞ্জ) আসনে সুপ্রিম পার্টির প্রার্থী আফাজউদ্দিন মোল্লা নির্বাচনের জামানাতের টাকা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জের এক আসনে আওয়ামীলীগ প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, তৃনমুল বিএনপির মহাসচিব এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ মোট নয়জন প্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ দুই (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলামের ক্রেডিড কার্ডে ঋন খেলাপী হওয়ার কারনে এবং বাংলাদেশ পলিটিক্যাল পার্লামেন্ট এলিয়েন্স ( কংগ্রেস) প্রার্থীর মনোনয়নত্রের ২০ ও ২১ ফরম পুরন না করা এবং প্রস্তাবক ও সমর্থনকারি ঢাকার ভোটার হওয়ার কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টি প্রার্থী আলমগীর সিকদার লোটনসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ তিন(সোনারগাঁ)জাকের পার্টির প্রার্থী জামিল মিজি ঋনখেলাপী হওয়ার কারনে এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সিরাজুল হক ঋনখেলাপঅ হওয়ায় মনোনয়নপ্রত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জ তিনি আসনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টি প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ চার (ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ)আসনে স্বতন্ত্র রাশেদুুল ইসলামের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারেরর যে স্বাক্ষর থাকার কথা দৈব চয়নের ভিত্তিতে এসব ভোটারের মধ্যে দশজনের ভোটাররের তথ্য যাচাই বাছাই করে চারজন ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় এবং স্বাক্ষর জালিয়াতির কারনে মোননয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন সঠিক নিয়মে মনোনয়পত্র পুরন না করায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামীলীগের হেভিওয়েটে প্রার্থী আলোচিত শামীম ওসমানসহ নয়জনের প্রার্থী বৈধ হয়েছে।
নারায়ণগঞ্জ পাচঁ আসনে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান,জাকের পার্টি মোরশেদ হাসানসহ মোট পাচঁজন প্রার্থীর মধ্যে পাচঁজনের মনোনয়পত্র বৈধ ঘোষনা করেন জেলা রিটানিং কর্মকার্তা।
জেলা রিটারনিং কার্যলয় থেকে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬জন। আর তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে ১৭ জন।