
নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
রাষ্ট্রপতি বুধবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডিএসসিএসসি কোর্স-২০২৩ এর প্রশিক্ষণার্থীদের অনুষ্ঠানে এ আহ্বান জানান।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো গতিশীল ও বহুমুখী এবং প্রচলিত হুমকি থেকে শুরু করে অপ্রচলিত রূপ পর্যন্ত। এখানে নেওয়া এই কঠোর প্রশিক্ষণ আপনাদের নানা জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞানার্জনের সুযোগ করে দিয়েছে।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৩ এর গ্রাজুয়েশন সনদ তুলে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে ডিএসসিএসসির প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।