
নিজস্ব প্রতিবেদকঃ-
সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আজ শনিবার (২৫ নভেম্বর) ১২:০০ ঘটিকায় ডিএমপি’র মান্যবর কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার টিআই সরিফুল ইসলামকে বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করেন এবং তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, কমিশনার মহোদয় ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ট্রাফিক তেজগাঁও এর ডিসি মোস্তাক আহমেদ নির্দেশনা মোতাবেক নিত্যদিনের মতো গত ১৯ নভেম্বর সকাল ৬:৪০ ঘটিকায় ট্রাফিক-মোহাম্মদপুর জোনের টিআই (প্রশাসন) সরিফুল ইসলাম (চার্লি ট্যাঙ্গো-৭৪) জোন এলাকা পরিদর্শনে বের হোন।
পরিদর্শনকালে বেড়িবাঁধস্থ মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের মূল ফটকের সম্মুখে আনুমানিক ০৭:১০ ঘটিকায় ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে “হরতাল হরতাল” শ্লোগানে নাশকতার উদ্দেশ্যে একটি পরিবহন বাসের দিকে উত্তেজিত অবস্থায় অগ্রসর হতে দেখেন।
তৎক্ষণাৎ টিআই সরিফুল ইসলাম সাহসিকতার সাথে দ্রুততম সময়ে আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় নাশকতা ঘটানোর পূর্বেই দুর্বৃত্তদের ধাওয়া করেন এবং একজনকে নিজ হাতে আটক করতে সক্ষম হোন, যাকে পরবর্তীতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।