রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সোনাগাজীতে অন্ত:স্বত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার ।

বিশেষ প্রতিনিধি।ফেনী।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।ফেনী।
সোনাগাজীতে জাহানারা আক্তার পপি (২২) নামে আট মাসের অন্ত:স্বত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০১৮ সালে মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের নিজাম উদ্দিনের কন্যা জাহানার আক্তার পপির সঙ্গে সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতলি গ্রামের আবু ইউছুপের ছেলে সৌদি আরব প্রবাসী আবু জাহেদের বিয়ে হয়ে। তাদের ঘরে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পপির ভাই আবদুল্লাহ আল নোমান বলেন, তার বোনের শ্বশুর আবু ইউছুপ, শ্বাশুড়ি শাহানা আক্তার ও ননদ লাভলী আক্তার পারিবারিক কলহের কারণে তার বোনকে দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। শুক্রবার রাতে যে কোন সময় তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার বোনের লাশ উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম পপির ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102