রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাইকগাছায় জমির বিরোধে অগ্নি সংযোগে পাল্টা পাল্টি অভিযোগ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় জমি-জমার বিরোধে রান্না ঘরে অগ্নি সংযোগ পাল্টা পাল্টি অভিযোগে একটি পক্ষ বলছে প্রতিপক্ষরা আমাদেরকে ফাঁসাতে ঘরে আগুন দিয়েছে। অপর পক্ষ বলছে প্রতিপক্ষরা জমিতে ঘেরাবেড়া দিয়ে ঘরে আগুন দিয়েছে।
রোববার সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গদাইপুরে ঘটনাটি ঘটেছে। রান্না ঘরে অগ্নি সংযোগের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত আলী বক্স মোড়োলের পুত্র কবির, মনজরুল ও নজরুল গাজীর পুত্র ছহিল উদ্দীনের সাথে বিশ্ব রজ্ঞন চৌধুরীর জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে বলে জানাগেছে।
এ ব্যপারে ছহিল উদ্দীন গাজী জানান, “আমার পিতা ও আলী বক্স মোড়ল ক্রয় সুত্রে ৪৪ শতক জমির মালিক। জমিটি এসএ ও বর্তমান জরিপ আমাদের নামে রয়েছে। তারা জোর করে আমাদের জমি ভোগ-দখল করে আসছে। রোববার সকালে আমরা আমাদের জমিতে ঘেরা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা রান্না ঘরের এক কোনে আগুন ধরিয়ে আমাদেরকে ফঁসাতে চায়।” অপরদিকে বিশ্ব রজ্ঞন চৌধরী ও তার বাড়ির লোকজন জানিয়েছে যে, ছহিল উদ্দীন গাজী, কবির, মনজুরুল ভোরবেলা ঘরে আগুন দিয়ে জমি দখল করে ঘের-বেড়া দিচ্ছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে জানানো যাবে এটি সাজানো নাকি সত্য ঘটনা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102