
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলা সদরে গোবরা সড়কের এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ।এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
গিয়ে দেখা গেছে, এক কিলোমিটার সড়কের মধ্যে চার ভাগের এক ভাগ রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের তিন দিনের মাথায় রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছেন।
জানা গেছে, সুমনা এন্টারপাইজের মাধ্যমে ৬৭ লাখ ৫৬ হাজার টাকার মূল্যে গোবরা এলাকার ১ কি.মি সড়ক কাজ জুন ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল।নির্দিষ্ট সময়ের পরেও সড়কের কাজ শেষ হয়নি।
এলাকার লোকজনের তত্থমতে, পাঁচ দিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু কম দামের সামগ্রী দিয়ে পিচ ঢালাইয়ের কাজ করায় পাঁচ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ । এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি অভগত করেন।
এ সম্পকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন,বিষয়টি আমি শুনেছি এবং তা দেখতে প্রকৌশলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে পাঠিয়েছি,উনারা দেখে ব্যবস্থা নিবেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে নির্মাণ কাজ চলাকালে ভূর্তপূর্ব ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার ভূমি বি.এম তারিক উজ জামান সড়কের কাজ বন্ধ করে দেয়ার পাঁচ দিন পরেই সড়কের পিচ উঠে যাচ্ছে।