রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের নির্যাতনে পোল্ট্রি ব্যবসায়ী নুরুল ইসলামের মৃত্যু।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের নির্যাতনে পোল্ট্রি ব্যবসায়ী নুরুল ইসলামের মৃত্যুর অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই বলে জানিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেয়ে শিল্পী আক্তার।

এদিকে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অভিযোগ ওঠার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত নুরুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে সামাজিক কবরস্থানে দাফন হয়। তবে এ ঘটনায় সোনারগাঁ থানায় নিহতের জামাতা জাহিদুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

নিহত নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার ও মিথিলা মঙ্গলবার বিকালে জানান, তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে তাদের কোনো প্রকার অভিযোগ নেই। একপর্যায়ে ওই বাড়ি থেকে চলে আসার অনুরোধ করেন। কথা বলার একপর্যায়ে তারা জানিয়েছেন রাতেই এ বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এ বিষয়ে তারা কথা বলতে চান না।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অভিযোগ ওঠার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102